এক দীনদার মহিলার সাথে তার স্বামীর তালাক সংঘটিত হয়। তারপর ঐ মহিলার সাথে অন্য একজন দ্বীনদার পুরুষের বিয়ে হয়। এরপর আল্লাহর ইচ্ছায় তার পূর্বের স্বামীও দ্বীনদার অবস্থায় মৃত্যু বরণ কর এবং শেষ বিচারের দিন উক্ত মহিলা সহ তার আরও দু স্বামী সকলের জান্নাতের ফয়সালা হয়। এখন আমার প্রশ্ন হল, ঐ মহিলা অনন্ত কালের পরকালের জান্নাতি জীবনে কোন স্বামীর সাথে বসবাস করবে? এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদিস কী বলে? উত্তর: এটি মুমিনদের জন্য বিরাট সুসংবাদ যে, জান্নাতবাসী সৎকর্ম শীল স্বামী-স্ত্রী, পিতা-মাতা, সন্তান-সন্ততি ইত্যাদি প্রিয়জনেরা জান্নাতে একসাথে থাকার সুযোগ পাবেন। মহান আল্লাহ বলেন, جَنَّاتُ عَدْنٍ يَدْخُلُونَهَا وَمَن صَلَحَ مِنْ آبَائِهِمْ وَأَزْوَاجِهِمْ وَذُرِّيَّاتِهِمْ ۖ وَالْمَلَائِكَةُ يَدْخُلُونَ عَلَيْهِم مِّن كُلِّ بَابٍ “জান্নাতে আদন (অনন্তকাল বসবাসের জান্নাত)। তাতে তারা প্রবেশ করবে এবং তাদের সৎকর্ম শীল বাপ-দাদা, স্বামী-স্ত্রী ও সন্তানেরা। ফেরেশতারা তাদের কাছে আসবে প্রত্যেক দরজা দিয়ে।” [সূরা রা’দ: ২৩] তিনি আরও বলেন, رَبَّنَا وَأَدْخِلْهُمْ جَنَّاتِ عَدْنٍ الَّ...
Iqar Bishami Rabbiklawi Khalak