১০০% চার্জ আপনার বাসায় থাকলে ৬ ঘন্টায় নামে ৫০% অথচ বাইরে ঘুরাঘুরি করলে ২ ঘন্টা পরই সেটা ৬০-তে নেমে গেল ।বিষয়টা বিরক্তিকর না ! কিন্তু কেন হলো এমন !!
.
আমরা যখন বাইরে ঘুরাঘুরি করি, তখন আমাদের ফোন একেক জায়গার নেটওয়ার্ক সিগন্যালের আওতায় আসে । আর এলাকাভেদে সিগন্যাল দূর্বল-শক্তিশালী হতে পারে । সেটা মোবাইল নেটওয়ার্ক হোক কিংবা বাসা-বাড়ি, রেস্ট্রন্টের WiFi হোক । বারবার এই নেটওয়ার্ক ট্রান্সফর্মেশনে ফোনকে অনেক শক্তি ব্যয় করতে হয় । বিশেষ করে, নেটওয়ার্ক যদি দূর্বল হয় তখন একে ধরতে ফোনের অতিরিক্ত শক্তি খরচ করা লাগে । এছাড়া 3G<4G<5G পর্যায়ক্রমে প্রতিটা জেনারেশনের নেটওয়ার্ক ব্যবহার করলে চার্জরেটও বেশি ক্ষয় হয় ।
.
২য় কারণ হচ্ছে, ফোন সাধারণত থাকে পকেটে, যা উষ্ণ পরিবেশ । ফোনভেদে সেরা পারফরম্যান্স দেয়ার একটা অনুকূল তাপমাত্রা রয়েছে, যেমন অাইফোনের ক্ষেত্রে ১৬-২২° সেলসিয়াস । এর বেশি হলে তা ডিসচার্জিংয়ের অনুকূল ।
.
৩য় কারণটা আপেক্ষিক । অনেকের ফোনে Auto Brightness চালু করা থাকে । একবার দিবালোকে, আরেকবার ছায়ায়, আরেকবার কড়া রোদে ফোন ব্যবহার করলে ফোনকে স্বয়ংক্রিয়ভাবে পর্দার উজ্জ্বলতা কম-বেশি করতে হয় । এটা মারাত্মক চার্জক্ষয়ী । এছাড়া GPS, অন্যান্য সেন্সরজাতীয় সেটিংস চালু রাখলেও প্রচুর চার্জ ক্ষয় হয় কারণ আপনার স্থান ও অবস্থার বারবার পরিবর্তন হচ্ছে ।

Comments
Post a Comment