Skip to main content

Posts

Showing posts from June, 2021

যানবাহনে/বাইরে থাকাকালীন ফোনের চার্জ কেন দ্রুত শেষ হয়ে যায় ?

১০০% চার্জ আপনার বাসায় থাকলে ৬ ঘন্টায় নামে ৫০% অথচ বাইরে ঘুরাঘুরি করলে ২ ঘন্টা পরই সেটা ৬০-তে নেমে গেল ।বিষয়টা বিরক্তিকর না ! কিন্তু কেন হলো এমন !!  . আমরা যখন বাইরে ঘুরাঘুরি করি, তখন আমাদের ফোন একেক জায়গার নেটওয়ার্ক সিগন্যালের আওতায় আসে । আর এলাকাভেদে সিগন্যাল দূর্বল-শক্তিশালী হতে পারে । সেটা মোবাইল নেটওয়ার্ক হোক কিংবা বাসা-বাড়ি, রেস্ট্রন্টের WiFi হোক । বারবার এই নেটওয়ার্ক ট্রান্সফর্মেশনে ফোনকে অনেক শক্তি ব্যয় করতে হয় । বিশেষ করে, নেটওয়ার্ক যদি দূর্বল হয় তখন একে ধরতে ফোনের অতিরিক্ত শক্তি খরচ করা লাগে । এছাড়া 3G<4G<5G পর্যায়ক্রমে প্রতিটা জেনারেশনের নেটওয়ার্ক ব্যবহার করলে চার্জরেটও বেশি ক্ষয় হয় ।  . ২য় কারণ হচ্ছে, ফোন সাধারণত থাকে পকেটে, যা উষ্ণ পরিবেশ । ফোনভেদে সেরা পারফরম্যান্স দেয়ার একটা অনুকূল তাপমাত্রা রয়েছে, যেমন অাইফোনের ক্ষেত্রে ১৬-২২° সেলসিয়াস । এর বেশি হলে তা ডিসচার্জিংয়ের অনুকূল । . ৩য় কারণটা আপেক্ষিক । অনেকের ফোনে Auto Brightness চালু করা থাকে । একবার দিবালোকে, আরেকবার ছায়ায়, আরেকবার কড়া রোদে ফোন ব্যবহার করলে ফোনকে স্বয়ংক্রিয়ভাবে পর্দার উজ্জ্বলতা কম-বেশি করত...

নারীবাদীতা ও ইসলাম

 আমার স্ত্রীর সাথে পরিচয় ভার্সিটিতে। আমরা দুজনেই তখন হার্ভার্ডে পড়ি। নিজেদের আমরা তখন নারীবাদী ভাবতাম। এর কারণ ছিল। নারীর ওপর পারিবারিক সহিংসতা আর নির্যাতনের প্রভাব কেমন হতে পারে তা নিয়ে দুজনেরই প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল। কোনো নারী ঘরের ভেতরে শারীরিক কিংবা মানসিক নির্যাতনের শিকার হোক, এটা আমরা চাইতাম না। নির্যাতনের হাত থেকে নারীদের বাঁচানোর একটা শক্ত ইচ্ছা আমাদের মধ্যে কাজ করত। . আমরা মনে করতাম, এমন এক পৃথিবী গড়ে তোলার জন্য আমাদের কাজ করতে হবে যেখানে নারী যথাযথ শ্রদ্ধা, মমতা, সম্মান, ভালোবাসা এবং সহায়তা নিয়ে বাঁচতে পারবে। তার যথাযথ অধিকার পাবে। এখনো আমরা এটা বিশ্বাস করি। তখন মনে হতো, আমাদের কাঙ্ক্ষিত পৃথিবী পাবার সবচেয়ে ভালো উপায় হলো নারীবাদ। কিন্তু সময়ের সাথে সাথে উপলব্ধি করলাম নারীবাদ আসলে সমাধান না। নারীবাদ বরং আরও বড় এক সমস্যার অংশ।  . নারীবাদী দর্শনের মধ্যে মারাত্মক রকমের সমস্যা আছে। নারীবাদের ধারাগুলোর মধ্যে এক বা দুটো ধারা ইসলামের সাথে সাংঘর্ষিক– ব্যাপারটা এমন না; বরং নারীবাদের সূচনাই হয়েছিল ধর্ম-বিরোধী আন্দোলন হিসেবে। বিশ্বাস না হলে ইতিহাসের সবচেয়ে নামিদামি নারীবাদী তাত্ত...

বিবাহ পূর্ববর্তী কোন রিলেশনের কথা স্বামী /স্ত্রী কে জানানোর ব্যাপারে ইসলাম কী বলে?

▬▬▬✪✪✪▬▬▬ উত্তর: বিজ্ঞ আলেমগণ বলেছেন: স্বামী বা স্ত্রীর জন্য তার সঙ্গীর অতীত জীবন নিয়ে প্রশ্ন করা নাজায়েয। অনুরূপভাবে অতীত জীবনের যে পাপাচার থেকে তওবা করে নিয়েছে সেটা স্বামী/স্ত্রীর নিকট প্রকাশ করাও বৈধ নয়।  কারণ এতে দাম্পত্য জীবনে ফাটল সৃষ্টি হতে পারে। অথচ সংসার ভেঙ্গে যাওয়ার ক্ষয় ক্ষতি ব্যক্তি ও সমাজ জীবনে অপরিসীম তা বলার অপেক্ষা রাখে না।  বরং উভয়ের দেখা উচিৎ তার সঙ্গীর বর্তমান অবস্থা। যদি বর্তমান অবস্থা সন্তোষজনক হয় তাহলে পারস্পারিক ভালবাসা ও সদাচরণের সাথে ঘর-সংসার করবে; অন্যথায় তালাকের মাধ্যমে পৃথক হয়ে যাবে। ▪ মনে রাখতে হবে, মানুষ যত বড় অন্যায় করুক না কেন তওবার মাধ্যমে আল্লাহ তাআলা সব অপরাধ সম্পূর্ণরূপে ধুয়ে দেন। তাই কারও অতীত নিয়ে ঘাটাঘাটি করা বৈধ নয় যদি সে তওবা করে নেয়। ▪এ ছাড়া হাদীসে আছে, কোন ব্যক্তি গোপনে পাপ করার পর যদি অন্যের সামনে তা প্রকাশ করে তাহলে সে আল্লাহর নিকট ক্ষমা পাবে না। তাই স্বামী বা স্ত্রী তার সঙ্গীর অতীত জীবনের কোন পাপাচার বা অবৈধ বিষয় সম্পর্কে প্রশ্ন করা বা তা প্রকাশ করা জায়েয নয়। ▪ ইসলামের শিক্ষা হল, কেউ কারো অন্যায়ের কথা জেনে থাকলে তা গোপন করা করবে। ...

ড. শাইখ আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (হাফিযাহুল্লাহ)

 ○ড. শাইখ আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (হাফিযাহুল্লাহ) : ইলম ও দাওয়াহ এর ময়দানে এক উজ্জল নাম ▬▬▬▬◢◯◣▬▬▬▬ ১৯৬৯ সালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন ধনুসাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। সরকারী মাদ্‌রাসা-ই আলীয়া ঢাকা হতে ১৯৮৮ সালে অনুষ্ঠিত কামিল (হাদীস) পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তারপর মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স, এম-ফিল ও পিএইচ.ডি ডিগ্রি (আকিদাহ) অর্জন করেন। তিনি ‘আল কুরআনুল কারীমের অর্থানুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর’ নামে কুরআনের বৃহৎ খিদমত আঞ্জাম দিয়েছেন, যা কিং ফাহাদ কুরআন প্রিন্টিং প্রেস সৌদি আরব থেকে প্রকাশিত। ইসলামের বিভিন্ন বিষয়ের উপর তার লিখিত, অনূদিত ও সম্পাদিত বহু সংখ্যক বই ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া’র আইন ও শরী‘আহ অনুষদভুক্ত আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োজিত আছেন। [উৎস: rokomari] তিনি বর্তমান সময়ে বাংলা ভাষায় সাড়া জাগানো নির্ভরযোগ্য একজন বড় স্কলার। দাওয়াহর ময়দানে তার স্বক্রিয়তা ও সরব উপস্থিতি লক্ষণীয়। লক্ষ লক্ষ তরুণ-তরুণী তার দাওয়াত ও ইলাম থেকে উপকৃত ...